1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“উপকূলের বাস্তবতা থেকে জাতীয় মঞ্চে—রতন সরকার পদক পেলেন তারিক লিটু”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“উপকূলের বাস্তবতা থেকে জাতীয় মঞ্চে—রতন সরকার পদক পেলেন তারিক লিটু”

মোক্তার হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রা থেকে জাতীয় পর্যায়ে সম্মান পেলেন তরুণ অনুসন্ধানী সাংবাদিক তারিক লিটু। দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন ‘চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি পদক–২০২৪।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, “তারিক লিটু শুধু একজন সাংবাদিক নন, তিনি মফস্বল সাংবাদিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি—সাহস, সততা আর দায়বদ্ধতার নাম।
বর্তমানে তিনি দৈনিক আজকের দর্পণ-এর কয়রা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কাজ করেছেন সমকাল, জাগো নিউজ, যায়যায়দিনসহ দেশের স্বনামধন্য গণমাধ্যমে। দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম, জলবায়ু সংকট, বন ও ভূমি দস্যুতার মতো ইস্যুতে ধারাবাহিকভাবে প্রতিবেদন করে তৈরি করেছেন আলোকপাত।
তারিক লিটুর সাংবাদিকতা ছিল মাঠভিত্তিক ও অনুসন্ধাননির্ভর। খুলনার উপকূলজুড়ে দুর্নীতিবাজ চক্র, বনদস্যু, ভূমিদস্যুদের নিয়ে প্রকাশিত তাঁর প্রতিবেদনগুলো প্রশাসন ও সমাজে ফেলেছে দাগ। কখনো কয়রার নদীভাঙন, কখনো পরিবেশ ধ্বংস বা ত্রাণবিতরণে অনিয়ম—সবসময় তিনি তুলে ধরেছেন জনস্বার্থের বিষয়।
এই সাহসী প্রতিবেদনের কারণে তাকে হামলা, হুমকি, এমনকি মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। তবু থেমে যাননি তিনি। বরং প্রতিবেদন আরও তীক্ষ্ণ হয়েছে, সত্য প্রকাশের সংকল্প আরও দৃঢ় হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই সাংবাদিকতায় যুক্ত হন লিটু। ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন ‘গোবিপ্রবি প্রেসক্লাব’। পরে নিজ এলাকায় গড়ে তোলেন ‘কয়রা সাংবাদিক ফোরাম’। ছাত্রাবস্থার সেই অভিজ্ঞতা আজ তাকে পরিণত করেছে সাহসী এক মাঠ সাংবাদিক হিসেবে।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি সক্রিয়। জলবায়ু সচেতনতা, দুর্যোগপূর্ব প্রস্তুতি, শিক্ষা সহায়তা, মানবিক উদ্যোগ—সবখানেই তাকে পাওয়া গেছে। শুধু সংবাদে নয়, বাস্তবতাতেও তিনি ছিলেন মানুষের পাশে।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় তারিক লিটু বলেন,
এই পদক শুধু আমার নয়, এটা দেশের প্রতিটি মফস্বল সাংবাদিকের; যারা প্রতিদিন প্রতিকূলতার মধ্যেও কলম ধরে রাখেন। সাংবাদিকতা সত্যের পক্ষে হতে হবে—যেকোনো মূল্যে।
তিনি আরও বলেন, “আমরা যারা মাঠে কাজ করি, তাদের সত্য বলার পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সেটি নিশ্চিত হলে সবাই উপকৃত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির