1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“চরফ্যাশনে হত্যা মামলার ৩ আসামির ফাঁসির রায়।

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

“চরফ্যাশনে হত্যা মামলার ৩ আসামির ফাঁসির রায়।

এমদাদুল হক, বিশেষ প্রতিনিধি (চরফ্যাশন, ভোলা)

‎বুধবার (০৬ আগস্ট) দুপুরে ভোলার চরফ‌্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এই রায় প্রদান করেন।

আসামিরা হলেন চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের মো.জাফরুল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল, চরমা‌নিকা ইউনিয়‌নের ৯ নং ওয়ার্ডের সামছু‌দ্দিনের ছেলে মো. সালাউদ্দিন এবং শাহে আলম মুন্সীর ছেলে মো.শ‌রিফুল ইসলাম।

‎‎এসব বিষয় নিশ্চিত করেছেন চরফ‌্যাশন আদাল‌তের এডিশনাল ‌পি‌পি অ্যাড‌ভো‌কেট হযরত আলী হিরন। তিনি জানান, ভুক্ত‌ভোগী প‌রিবার ন‌্যায়বিচার পে‌য়ে‌ছেন। এর জন্য তিনি এই মামলার বিচারক এডিশনাল জজ শওকত হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

‎তি‌নি আরো জানান, সকল সাক্ষী ও প্রমা‌ণের ভি‌ত্তি‌তে আদালত এই রায় প্রদান ক‌রেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা পৈশা‌চিক ও নির্মমভাবে এই হত‌্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে। ২০২১ সা‌লের ৮ এপ্রিল রা‌তে এই হত‌্যাকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। ত‌বে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত‌দের ম‌ধ্যে মো.শরীফুল ইসলাম ছাড়া বাকি দুই আসামি মো. বেলাল ও সালাউদ্দিন পলাতক র‌য়ে‌ছে।

‎মামলার বাদী পক্ষের লোকজন রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে তাদের ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানিয়েছেন।

‎‎উল্লেখ‌্য, নিহত দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল হত‌্যার প্রায় তিন বছর আগে চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তাদের পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান। ওই জমি ২০ লাখ টাকায় কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. বেলাল ও তার শ্বশুর আবু মাঝি। তবে তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দ‌লিল করে নেন।

বাকি টাকা নেওয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন। তখন দুই ভাইকে ঘুরাতে থাকেন তারা। একপর্যা‌য়ে হত‌্যার প‌রিকল্পনা করেন বেলাল। ওই দুই ভাইকে ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে চরফ‌্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরীর ব্রিজে কাছে নির্জন বাগানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং তা‌দের মাথা সেপ্টি ট‌্যাংকিতে ফে‌লে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির