“গঙ্গাচড়ায় বালুর গর্তে দুই শিশুর লাশ, ঘনীভূত রহস্য”
মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর
রংপুরের গঙ্গাচড়ায় একটি অবৈধ বালু উত্তোলনের গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
নিহতরা হলেন—মারুফ মিয়া (৬) ও আব্দুর রহমান (৭)।
তারা নগরবন্দ ডাঙি এলাকার বাসিন্দা এবং বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (৬ আগস্ট) দুপুরে বাড়ি থেকে প্রায় ৩-৪০০ মিটার দূরে অবৈধভাবে খনন করা বালুর গর্তে মরদেহ দুটি পাওয়া যায়।
জানা গেছে, মঙ্গলবার সকালে খেলতে বের হয়ে তারা আর বাড়ি ফেরেনি।
দুইদিন ধরে খোঁজাখুঁজির পর, প্রথমে পাওয়া যায় মারুফের মরদেহ—তার গলায় বাঁধা ছিল রশি ও একটি বোতল।
পরে উদ্ধার করা হয় আব্দুর রহমানের দেহ।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস।
পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান,
দুইটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, এটি দুর্ঘটনা নয়—শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তারা সঠিক তদন্ত ও বিচার দাবি করছেন।
Leave a Reply