1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রংপুরের বেতগাড়ীতে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭৬ জন দেখেছেন

“রংপুরের বেতগাড়ীতে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর
গত ৭ আগস্ট ২০২৫, রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর, জননেতা অধ্যাপক গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জনাব রায়হান সিরাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা আমীর জনাব নায়েবুজ্জামান নায়েব, উপজেলা সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম, বেতগাড়ী ইউনিয়ন আমীর জনাব শাহ আলম, ইউনিয়ন সেক্রেটারি মুনিম বিল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কাঠামো মজবুতকরণ এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কর্মী সমাবেশে ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে বক্তারা জোর দেন, ন্যায় ও ইসলামি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনার লক্ষ্যে সংগঠনের দৃঢ় অঙ্গীকার অপরিহার্য।
তারা প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ঐক্যবদ্ধ থেকে দলের সম্মিলিত শক্তি বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা যায় উজ্জীবিত উৎসাহ ও দেশপ্রেমিক মনোবল, যা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির