“মৌলভীবাজার পৌর শহরে বাসা বাড়ি থেকে বর্জ্য অপসারণের অনিয়ম, ভোগান্তিতে জনজীবন।
রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।
মৌলভীবাজার পৌরসভা কর্তৃক শহরের বাসা বাড়ি থেকে বর্জ্য অপসারণের ব্যবস্থা থাকলেও ৭/৮ মাস থেকে লক্ষ করা যাচ্ছে শহরের বাসা বাড়ি থেকে সময় মতো বর্জ্য অপসারণ করা হচ্ছে না।
সপ্তাহ ১০ দিন পর হঠাৎ এসে এইসব বর্জ্য নিয়ে যায় পৌরসভা কর্তৃক নির্ধারিত গাড়ি ও বর্জ্য অপসারণ কর্মীরা।
সময় মতো বর্জ্য অপসারণ না করায় পচনশীল বর্জ্য পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে ও বিভিন্ন পোকার জন্ম নিচ্ছে।
এতে শিশু সহ বৃদ্ধদের নানা সমস্যা দেখা দিচ্ছে,
এইসব বর্জ্য সময় মতো অপসারণ না করায় মনে হয় শহরের বাসা বাড়ি এক একটা ময়লার স্তুপ।
প্রতি মাসের শেষে ঠিকই তাদের প্রাপ্য টাকা নেওয়ার জন্য পৌরসভার রশিদ নিয়ে দুয়ারে হাজির।
কর্তব্যরত শ্রমিকদের এবং টাকা উত্তোলন কারি ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় গাড়ি সমস্যা।
তাহলে কি আজ ৭/৮ মাস থেকে পৌরসভা কর্তৃক গাড়ি গুলি মেরামত করাতে অক্ষম?
এই ভাবে চলতে থাকলে জনজীবন আরো ভোগান্তিতে পরবে।
এই বিষয়ে নজর দেওয়ার জন্য পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচপতন নগরবাসী।
Leave a Reply