1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ভোলায় মুক্তিযোদ্ধাদের এডহক কমিটি গঠন,

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“ভোলায় মুক্তিযোদ্ধাদের এডহক কমিটি গঠন,

এমদাদুল হক, বিশেষ প্রতিনিধি (চরফ্যাশন, ভোলা)

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতির গৌরব ও অহংকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। ২৭শে জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরিত ১১ সদস্যের এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন সিকদার-কে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, আ ফ ম নুরুল আমিন শাজাহান, শামসুল আলম, মাহফুজুর রহমান, আছমত আলি মিয়া, ওবায়দুল ইসলাম, মানিক মিয়া, আব্দুল হাদী মাসুদ ও মফিজুল হক।

এ সময় সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে।

কমিটি গঠনের সংবাদে জেলার মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া সংগঠনটি নতুন নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির