1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে আহত ২০, তিন মাস বয়সী শিশুর মৃত্যু”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৫৭ জন দেখেছেন

“ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে আহত ২০, তিন মাস বয়সী শিশুর মৃত্যু”

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন এবং সোহেল মিয়া (৩ মাস বয়স) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় নিখোঁজ ছিলেন,শিশু সোহেল মিয়া। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি গ্রামের রফিক মিয়ার ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান। তারা উদ্ধার তৎপরতা তদারকি করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির