1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কমলনগরে জামায়াতে ইসলামীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

“কমলনগরে জামায়াতে ইসলামীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প”

সালমান ইমন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি

মানবসেবার মহৎ ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প।

৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চর জাঙ্গালিয়া এস.সি. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ ৫ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষিত নার্সের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সেবা প্রদান করেন।

এ ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, এবং চক্ষু পরীক্ষা সেবা দেওয়া হয়। তাছাড়া, ২৫০ জন রোগীকে চশমা বিতরণ করা হয় এবং ১৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে, যাদের অপারেশন সম্পূর্ণ ফ্রিতে করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং হাজিরহাট ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আবদুল্লাহ মারজান রোম্মান, ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মিল্লাদ হোসেন, ডা. আবদুর রহমান এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জামায়াতে ইসলামীর এমন ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসা সেবায় এধরনের ক্যাম্পকে আলোকবর্তিকা বলে আখ্যা দেন।

চোখ শুধু দৃষ্টির মাধ্যম নয়, এটি মানবজীবনের প্রতিটি ক্ষণকে অর্থবহ করে তোলে। একজন মানুষ দৃষ্টিশক্তি হারালে শুধু আলো নয়, হারিয়ে ফেলে আত্মবিশ্বাস, কর্মক্ষমতা এবং স্বাধীন চলাচল। বাংলাদেশে হাজার হাজার মানুষ চক্ষু সমস্যায় ভোগেন, যাদের অনেকেই আর্থিক কারণে চিকিৎসা নিতে পারেন না। তাই এমন ফ্রি চক্ষু ক্যাম্পগুলো শুধু চিকিৎসা নয়, আলো ফেরানোর প্রতিশ্রুতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির