1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

“চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত”

মোঃরোকন উদ্দিন জয়,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এ বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলার গাছবাড়িয়া পি পি এস মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন
ধর্ম বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইকরামুল হক।

চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানের চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, গাছবাড়িয়া পি.পি.এস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাবু , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, প্রধান শিক্ষক উত্তম কুমার দেব, চন্দনাইশ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আলম চৌধুরী, অর্থ সস্পাদক মোঃ আমানত হোসেন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, সাধারণ সদস্য মোঃ লোকমান হাকিম , শিক্ষক যথাক্রমে অরুন কান্তি দাশ, কৃষ্ণ পদ চক্রবর্তী , নুসরাত হাসমিনা হক চৌধুরী, তারেক হোসেন, ইসিতা দাশ প্রমুখ।

প্রধান অতিথি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত সকলকে ভিটাবাড়ির খালি জায়গায় একটি করে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানান।

ছবির ক্যাপশনঃ চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী ও ধর্ম বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইকরামুল হকসহ অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির