1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দুমকিতে সোহাগ নামের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল তার বাবা”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

“দুমকিতে সোহাগ নামের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল তার বাবা”

এস,এম, ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)

পটুয়াখালীর দুমকিতে মাদকাসক্ত বখাটে ছেলেকে পুলিশে দিয়েছে তার অতিষ্ট বাবা।  বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় বখাটে ছেলেকে ধরে নিয়ে দুমকি থানায় পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদার তার মাদকাসক্ত বখাটে ছেলে সোহাগ হাওলাদারকে (২৪) স্থানীয় ইউপি সদস্য মো: আমিনুল ইসলাম ও বারেক মেম্বরসহ স্থানীয়দের সহায়তায় আটক করে দুমকি থানায় নিয়ে যায় এবং পুলিশের হাতে তুলে দেন। উল্লেখ্য, মাদকাসক্ত বখাটে ছেলে সোহাগের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের উত্যক্তসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। পিতা-মাতার অবাধ্য ছেলে সোহাগের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে ওঠায় বাধ্য হয়ে তার বাবা স্থানীয়দের সহায়তা চায়। গতবুধবার রাতে চুরির উদ্দেশ্যে একই গ্রামের প্রতিবেশী শহীদ জসিমের বাড়িতে ঘড়ের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। বিষয়টি তার পিতা মিজানুর রহমানকে জানালে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেকসহ স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খুঁজে অভিযুক্ত সোহাগকে ধরে ফেলে এবং দুমকি থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোহাগকে চুরির মামলায় কারা হেফাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির