“দুর্গাপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন”
সাখাওয়াত হাসান (বিজয়) রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
জেলা প্রশাসক মহোদয় দুর্গাপুর উপজেলায় পৌছালে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
তিনি উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় লক্ষণখলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচুবাড়ি উচ্চ বিদ্যালয়
দেবীপুর উচ্চ বিদ্যালয় দুর্গাপুর থানর ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন উপজেলা ভূমি অফিস সব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দুর্গাপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন
পরিদর্শন কালে জেলা প্রশাসক আফিয়া আখতার মহোদয়ের সাথে ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হুদা দুর্গাপুর বখযতিরপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলাউদ্দিন ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান স্থানীয় সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply