1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শাজাহানপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালে দেশীয় মাছের অস্তিত্ব হুমকিতে”

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

“শাজাহানপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালে দেশীয় মাছের অস্তিত্ব হুমকিতে”

আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে করে বিপন্ন হয়ে পড়ছে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব।
সরেজমিনে আমরুল, মানিকদীপ্তা, বামুনিয়া, চোপিনগর, রঙ্গিলাঘাট, রাধানগর, গোহাইল ও মাদলা এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে এই জাল ব্যবহার করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, সহজে অধিক মাছ ধরার লোভে কিছু অসাধু ব্যক্তি এই নিষিদ্ধ জাল ব্যবহার করছে। ফলে ছোট মাছসহ প্রজননক্ষম মাছ নির্বিচারে ধরা পড়ছে, যা ভবিষ্যতে মাছের প্রাকৃতিক ভারসাম্যকে চরমভাবে ব্যাহত করবে।
স্থানীয় একাধিক মাছচাষি জানান, “এই জাল সব ধরনের মাছ ধরে ফেলে, এমনকি মাছের ডিম ও পোনাও রেহাই পায় না। ফলে আগামীতে দেশীয় মাছ পাওয়া কঠিন হয়ে যাবে।”
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান বলেন, চায়না জালের বিষয়ে অবগত হয়েছি। দ্রুত অভিযান পরিচালনাসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবিদরা অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন, যেন পরিবেশবান্ধব মাছ শিকার পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং দেশীয় মাছের টিকে থাকা নিশ্চিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির