1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ: আটক ১”

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

“মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ: আটক ১”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় এই বিপুল চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল।

আটক ব্যক্তির নাম মোঃ লালন মিয়া (২৮), সাং- মুটুকপুর, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী,, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে যেসব চোরাই প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে Skinbrite Cream ৫,১৮৪ পিস, Skinshine Cream ৬০০ পিস, Elosone-HT Cream ৪,৮০০ পিস, Derobin Ointment ৪,৫০০ পিস, Melnor Cream ৫,৭৬০ পিস, Clop-G Cream ২৩,৬৬০ পিস এবং Patanjali Aloe Vera Gel ২৮৮ পিস।

এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। সর্বমোট পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৭৩.৪৮,৮২০/- (তেত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার আটশত বিশ) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী লালন মিয়া জানায়, সে পলাতক আসামী রুবেল মিয়ার পরিচিত এবং রুবেল মিয়ার ভাঙারির আড়ালের ব্যবসার অংশ হিসেবে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।

গ্রেফতারকৃত, পলাতক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর 25-B ও 25-D ধারায় মৌলভীবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির