1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিকেলে চাঁ/দা/বাজি নিয়ে লাইভ করার পর রাতে সাংবাদিককে গলা কে/টে হ/ত্যা”

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“বিকেলে চাঁ/দা/বাজি নিয়ে লাইভ করার পর রাতে সাংবাদিককে গলা কে/টে হ/ত্যা”

জিয়া/ শিবপুর প্রতিনিধি :

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কু/পি/য়ে ও গলা কে/টে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাটে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে তিনি লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অ*স্ত্র দিয়ে প্রকাশ্যে কু/পিয়ে ও গলা কে/টে হ/ত্যা করে।

বাসন থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ম-র-দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কারা বা কী কারণে এ খু*নের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। খু*নিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।’

এদিকে গাজীপুর সদর থানার কাছে প্রকাশ্যে এক সংবাদকর্মীকে পাথর দিয়ে পা থে*তলে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাকে ব্যাপক মা*রধর করা হয়। সন্ত্রাসীদের কাছ বার বার আকুতি করেও আনোয়ার হোসেন সৌরভ নামের ওই সংবাদকর্মী রেহাই পাননি। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ারের ওপর এ নি*র্যাতন চালানো হয়।

ভিডিওতে দেখা যায়, রাস্তায় আনোয়ার হোসেন সৌরভকে কয়েকজন দুর্বৃত্ত মারতে মারতে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। কেউ লাঠি দিয়ে আঘাত করছে, কেউ লাথি মারছে। কিছু দূর টেনে নেওয়ার পর এক সন্ত্রাসী আনোয়ারের দিকে উত্তেজিত হয়ে ইট নিয়ে যাচ্ছে আঘাত করার জন্য। এক পর্যায়ে সে ইট দিয়ে একাধিকবার আঘাত করে পা ও শরীর থে*তলে দেয়। তার বুকের ওপর উঠে লাফাতে থাকে।

ভিডিওতে আরও দেখা যায়, পুলিশ সদস্যের উপস্থিততে আনোয়ারের ওপর চলে নির্মম এ নির্যাতন। ইট দিয়ে পা থেতলে দেওয়ার পর একজন পুলিশ সদস্য এগিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আনোয়ারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির