“ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন”
কবির জেলা প্রতিনিধি রংপুর
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, শিগগিরই রংপুরে চীন সরকারের অর্থায়নে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার ঢাকা সেন্টার।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি রোগীদের চীনের হাসপাতালে চিকিৎসা দেয়ার পাশাপাশি চীন স্বাস্থ্যখাতে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন,
স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে। সামনের দিনগুলোতে এ সহযোগিতা আরও বাড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
Leave a Reply