1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ময়মনসিংহে ৯৯০ পিস নেশার ইনজেকশনসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেফতার”

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

“ময়মনসিংহে ৯৯০ পিস নেশার ইনজেকশনসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেফতার”

মো:- মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ এক নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় এক হাজার ইনজেকশন উদ্ধার হয়।

শুক্রবার (৮ জুলাই) বিকাল ৪টার দিকে কোতোয়ালী মডেল থানার বলাশপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বাস তল্লাশি করে মোছাঃ শান্তা আক্তার (২১) কে আটক করা হয়। তার কাছ থেকে ৯৯০ অ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত শান্তা আক্তার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে এবং মিলন হোসেনের স্ত্রী।

ঘটনার পর উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির