1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে ফাতেমা বেকারির বিরুদ্ধে।

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে ফাতেমা বেকারির বিরুদ্ধে।

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও কালাপানি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, কেক, ডাইকেক, টুস বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে ফাতেমা বেকারির বিরুদ্ধে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ কার্যক্রমে স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

প্রতিদিন এই বেকারি থেকে তৈরি পণ্য স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভেতরে ময়লা-আবর্জনায় ভরা পরিবেশ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো ব্যবস্থা নেই। শ্রমিকরা খালি হাতে ও পায়ে কাজ করছেন, নেই সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা।

আরও উদ্বেগজনক বিষয় হলো—খাদ্যপণ্যের প্যাকেট বা মোড়কে নেই উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা অনুমোদিত কাগজপত্র। যদিও পণ্যের গায়ে বিএসটিআই লোগো ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানের কাছে কোনো অনুমোদনপত্র নেই।

বেকারির মালিক রাজু মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার না করে বরং নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তিনি এ অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসী জানান, “বাজারে বিক্রি হওয়া রুটি-কেকের বড় অংশ আসে এই বেকারি থেকে। ভেতরের অবস্থা দেখে আমরা আতঙ্কিত। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা করে বেকারির কার্যক্রম বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির