1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোসলে নেমে চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন

“গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোসলে নেমে চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু”

মোঃ আবিদ হাসান মুছা, (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি গ্রামে গোসলে নেমে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সজল জয়ধর (২০), পিতা পঙ্কজ জয়ধর, এবং অনুছোয়া জয়ধর (৭), পিতা শংকর জয়ধর। তারা একই গ্রামের বাসিন্দা ও আপন চাচাতো ভাইবোন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সজল ও অনুছোয়া স্থানীয় প্রশান্ত জয়ধরের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে অনুছোয়া গভীর পানিতে তলিয়ে গেলে সজল তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তিনিও পানিতে ডুবে যান। দীর্ঘসময় পুকুর থেকে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। থানার ওসি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির