1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খুলনার তেরখাদায় নবযুগ সমাজকল্যান ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০০৮ জন দেখেছেন

“খুলনার তেরখাদায় নবযুগ সমাজকল্যান ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে”

মো: মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পরিবেশ রক্ষায় সবুজের বার্তা ছড়িয়ে দিতে নবযুগ সমাজকল্যান ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে কুমিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা উপহার দিয়েছেন নবযুগ সমাজকল্যাণ ফোরাম এর বন্ধুরা।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মারুফুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ কায়েস জামান নোমান ও সহ প্রতিষ্ঠাতা শেখ সালমান ফারসি। উক্ত সংগঠনের সভাপতি সাদিউর রহমান অনিক এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক পিয়াল হাসান হাসিব , যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক নাফিস আফ্রাদ, ক্রিড়া সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক শেখ সৌরভ হাসান তামিম ,সাবেক প্রচার সম্পাদক মুশফিকুর রহমান রায়হান , প্রচার সম্পাদক আলিফ আহমেদ (নিঝুম) ,সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: জামাল উদ্দিন সহ নাজিব আফ্রাদ, রাসেল ফরাজি, ফারহান গাজি, নিরব এবং কার্যকরী সদস্যরা।

প্রতিষ্ঠাতা শেখ কায়েস জামান নোমান বলেন, ‘এই বৃক্ষরোপণ শুধু গাছ লাগানো নয়, বরং এটি একটি পরিবেশগত দায়িত্ববোধের প্রতীক।আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে।’
সভাপতি সাদিউর রহমান অনিক বলেন ‘নবযুগ সমাজকল্যান ফোরাম সবসময়ই ইতিবাচক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।’

বৃক্ষরোপণ শেষে পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।নবযুগ সমাজকল্যান ফোরাম এর এই উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের এমন সচেতন ভূমিকা আগামী দিনে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারকে আরো দৃঢ় করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির