1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“গঙ্গাচড়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

“গঙ্গাচড়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ”
মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসী কায়দায় রাস্তার পাশে ফেলে ইট দিয়ে পা থেঁতলে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব মানববন্ধন ও সমাবেশ পালন করেছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড হাতে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে অবস্থান নেন।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, হুমকি ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির