1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শিবালয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ ২ রাউন্ড গুলি উদ্ধার “

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৪১ জন দেখেছেন

“শিবালয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ ২ রাউন্ড গুলি উদ্ধার “

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি চাইনিজ রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আরুয়া ইউনিয়নের দরিকান্দি খালপাড় মসজিদের পাশের বাঁশঝার থেকে এসব উদ্ধার করা হয়।

শিবালয় থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আজম জানান, সেনাবাহিনীর সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সাদা কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিও পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভলবারের গায়ে ইংরেজিতে ‘MADE IN CHINA’ খোদাই করা রয়েছে। এর বাট থেকে ব্যারেল পর্যন্ত দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার। সোনালি ও ধূসর রঙের এই রিভলবারে ব্যারেল, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে। গুলির প্রতিটির ক্যাপের পেছনে ইংরেজিতে ‘E’ লেখা রয়েছে।

ওসি আরও জানান, অস্ত্রটি সাক্ষিদের উপস্থিতিতে জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির