“বগুড়ার বনানী বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা”
আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে আজ শনিবার দুপুর ১টার দিকে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে বেশকয়েক কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বনানী বাইপাসে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ১ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
অবরোধের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply