“মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।
আজ ০৯ আগষ্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫। “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ (০৯ আগষ্ট) শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ফোরাম মৌলভীবাজার শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং। প্রত্যেক আদিবাসী সমাজ থেকে একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরার সদস্য সচিব শরিফ জামিল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহবায়ক এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিসসহ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, আদিবাসী জনগোষ্ঠী,ছাত্র- ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply