1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পায়রা সেতুর টোল প্লাজায় ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেফতার।

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৩ জন দেখেছেন

“পায়রা সেতুর টোল প্লাজায় ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেফতার।

এস,এম, ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)

পটুয়াখালীর দুমকিতে পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্টে এ অভিযান চালায় পুলিশ।

দুমকি থানার এসআই নুরুজ্জামান ও এএসআই দুলাল সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশির সময় সন্দেহভাজনকে আটক করেন। পরে তার কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. জিয়াউর রহমান জিয়া (২৪)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা লাইট হাউস এলাকার বাসিন্দা। তার বাবার নাম খুকু হাওলাদার ওরফে মনির। বর্তমানে তিনি পটুয়াখালী সদর উপজেলার পিয়ারপুর মৌকরন এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং–৩, তারিখ ৯ আগস্ট ২০২৫) দায়ের হয়েছে। পুলিশের দাবি, মাদকচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির