1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গৌরবের মঞ্চে গঞ্জপাড়া এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৭ জন দেখেছেন

“গৌরবের মঞ্চে গঞ্জপাড়া এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি

।শিক্ষা শুধু জ্ঞান নয়—এটি মানুষের জীবনে আলো জ্বালানোর মশাল। সেই আলোকে আরও উজ্জ্বল করতে ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে খাগড়াছড়ির গঞ্জপাড়া এলাকায় প্রথমবারের মতো আয়োজন করা হলো এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা।

শুক্রবার বিকেলে জেলা সদর জিরোমাইলস্থ হিল ফ্লেভারস রেস্টুরেন্টের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ গৌরবময় আয়োজনটি রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতিকুর রহমান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, শহীদুল ইসলাম সুমন, অংসা মারমা, বিশিষ্ট সমাজসেবক রিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবক মো. জাহিদুল আলমসহ স্থানীয় গুণীজন, শিক্ষক, অভিভাবক ও কৃতকার্য শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতেই অতিথি শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর একে একে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু অনুপ্রাণিতই করে না, বরং তাদের মধ্যে বড় স্বপ্ন দেখার সাহসও জাগিয়ে তোলে। আগামী দিনে গঞ্জপাড়া এলাকার মেধাবীরা জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে সাফল্যের নতুন ইতিহাস রচনা করবে,এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অভিভাবকেরাও আনন্দ প্রকাশ করে বলেন, সন্তানের সাফল্য তাদের পরিশ্রমকে সার্থক করেছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করেছে। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সম্মান তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের শেষাংশে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন মুহূর্তগুলো স্মরণীয় হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির