1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন”

মো: আল-আমিন, স্টাফ রিপোর্টার কুমিল্লা।

কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্বরে’ এই মানববন্ধনের আয়োজন করে দেবিদ্বার উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিচারহীন পড়ে থাকা সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নিপীড়ন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি তোলেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির ঘটনা বারবার ঘটছে, অথচ সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না। এর ফলে একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

মানববন্ধনে বক্তব্য রাখেন—
কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, সমকালের সৈয়দ খলিলুর রহমান বাবুল, নয়া দিগন্তের মো. ফখরুল ইসলাম সাগর, মুক্ত খবরের মো. ময়নাল হোসেন (ভিপি), বাংলাদেশের সমাচারের ওমর ফারুক মুন্সি, আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, ইনকিলাবের মো. ফারুক হোসাইন, বাংলা বাজারের মাসুদ রানা, আজকালের খবরের আহাম্মেদ হোসাইন, ভোরের সূর্যোদয়ের শফিউল আলম রাজীব, আলোকিত সময়ের মো. নাসির উদ্দিন, আনন্দ টিভির মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইনের ইসহাক খান প্রমুখ।

এছাড়াও মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিয়াম আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— দৈনিক বাংলার গোলাম রাব্বী প্লাবন, নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, মানব জমিনের মো. রাসেল আহমেদ, আমার শহরের আব্দুল আলীম, খবরপত্রের মো. ওমর ফারুক সরকার, কুমিল্লার আলোর সাব-এডিটর মো. মামুনুর রশিদ, নাগরিক ভাবনার এমজেএ মামুন, চ্যানেল এস টিভির আরিফুল ইসলাম, এশিয়ান টিভির নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, বাংলার আলোড়নের এমএ হালিম, গণতদন্তের তোফায়েল আহমেদ, বাংলার দূতের মোহাম্মদ উল্লাহ ভুঁইয়া, ডেইলি প্রজেক্ট টাইমের শাহ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজের কবির হোসেন, মো. জুয়েল উদ্দিনসহ আরো অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির