1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কাউকে নৃশংশভাবে মেরে ফেলা এসব তো মৌলভীবাজারে আগে কখনো দেখিনি”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৮ জন দেখেছেন

“কাউকে নৃশংশভাবে মেরে ফেলা এসব তো
মৌলভীবাজারে আগে কখনো দেখিনি”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলভীবাজার শহরের সদাইপাতি ব্যবসায়ি শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকান্ড নিয়ে মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন- ‘‘কিছুদিন আগেও একজন ইয়াং এডভোকেটকে মারা হলো পৌরসভার সামনে। কারও সঙ্গে কারও ডিসপোর্ট থাকতেই পারে কিন্তু গিয়ে কাউকে মেরে ফেলা নৃশংশভাবে এটাতো কারও কাম্য নয়। এসব তো আমাদের মৌলভীবাজারে আগে কখনো দেখিনি। এখন জানিনা কেন এগুলি হচ্ছে। এটা অত্যান্ত ন্যাক্কারজনক। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে,আমার তো মনে হয়না এরা মৌলভীবাজারের মানুষ। বাইরের হতে পারে। কয়েকমাস আগে এক এডভোকেটকে মেরেছিল এরা টোকাই বাচ্চারা ছিল’।
নাসের রহমান বলেন-‘এগুলির ব্যাপারে সকলে সচেতন হওয়া দরকার। যারা পৌরসভার বান্দিারা আছেন,গুন্ডাছেলেফেলেদের ব্যাপারে এগুলোরে ধরিয়ে দেওয়া নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আপনার সামনে যদি এখন কাউকে পিটিয়ে মারে আর আপনি বসে বসে ভিডিও করেন তাহলে আপনিও তো মানুষ না। আর যদি নির্লিপ্ত থাকি তাহলে এধরণের ঘটনা আরও ঘটবে। এবং নির্লিপ্ততা অত্যান্ত ডেঞ্জারেস জিনিস। অপকর্ম যারা করে তাদের সহায়তা করার মতো। ব্যবসায়ি এ ভদ্রলোক নিশ্চই ভাল মানুষ ছিলেন। আমি আশা করবো,পুলিশ খুব শিগগিরই হত্যাকারীদের ধরতে সম্ভব হবে। এধরনের হত্যাকারিদের খুব শিগগিরই ধরা দরকার এবং এই ব্যাপারে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো।
তিনি আরও বলেন-‘এই ধরনের হত্যাকান্ডের যদি কঠিন শায়েস্তা না করতে পারি তাহলে এই মৌলভীবাজারের শান্তিপ্রিয় এলাকার পরিবেশের মর্যাদা নষ্ঠ হবে। এজন্য সকলের সম্মেলিত প্রচেষ্ঠা যেন থাকে’।
শনিবার (৯ আগস্ট) দুপুর দুইটারদিকে বর্ষিজোড়া মাইজপাড়া দাখিল মাদরাসা মাঠে শহরের রুবেল হার্ডওয়্যার ও সদাইপাতি এর স্বত্বাধিকারী শাহ ফয়জুর রহমান রুবেলের জানাজার নামাযের আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুর করিম ময়ূন বলেন-‘এ ধরণের নৃশংশ হত্যাকান্ডের আমরা প্রতিবাদ করি। বড় ভাল মানুষ ছিলেন তিনি’। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো যত দ্রত সম্ভব আইনের আওতায় এনে হত্যাকারীদের বিচার হোক’।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ব্যবসায়ি রুবেলকে তার সহপাঠি জানিয়ে বলেন-‘আপনারা সকলে সচেতন হোন, ইতিমধ্যে দুইটা মাথা মৌলভীবাজারে গেছে।
নিহতের ছেলে সোহান বলেন- এ রাস্ট্রের কাছে,আমাদের আস্থা আছে,আশা করি আমরা ন্যায় বিচার পাবো।
গত বৃহস্পতিবার সন্ধ্যা পর শাহ ফয়জুর রহমান রুবেল নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী রুবেল। এসময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ব্যবসায়ী রুবেল আহমদ এর বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন- এখন পর্যন্ত এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি জানান, খুনিদের বের করার জন্য আমরা কাজ করতেছি,আমরা উদঘাটনের চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দ্রুতই এটা উদঘাটন করতে পারবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির