“গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারাদেশে সাংবাদিক সমাজের মধ্যে প্রতিবাদ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক নির্যাতন, হামলা, মামলা ও সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস ক্লাবের আয়োজনে ১০ আগস্ট ২০২৫, রবিবার সকাল ১২ টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, দেশে ক্রমবর্ধমান সাংবাদিক নির্যাতন ও হামলার ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। বক্তারা পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাবেন।
Leave a Reply