1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শিবপুর প্রেসক্লাবের মানববন্ধন”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

“সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শিবপুর প্রেসক্লাবের মানববন্ধন”

জিয়া শিবপুর,(নরসিংদী) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে, শিক্ষক, ইমাম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তৃতারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ সারাদেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা।

নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবি করা হয় মানববন্ধনে।

এ সময় প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর, পাইল বালিকা উচ্চ বিদ্যালেয়র সাবেক প্রধান শিক্ষক মোব্বাত হোসেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাও. মোক্তার হোসেন, কবি ও লেখক নুরুদ্দিন দর্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শেখ মানিক , , যুগ্ম সম্পাদক মাহবুব খান, সাবেক যুগ্ম সম্পাদক মোমেন খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান, সাবেক আহ্বায়ক আলম খান ও হাফেজ মাও. আরিফুল ইসলামসহ অন্য সাংবাদিকরাও বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির