1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বাংলাদেশে তামাক ব্যবহারের উদ্বেগজনক বৃদ্ধি ও এর প্রভাব”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“বাংলাদেশে তামাক ব্যবহারের উদ্বেগজনক বৃদ্ধি ও এর প্রভাব”

আশরাফুল আলম মাল্টিমিডিয়া রিপোর্টার

বাংলাদেশে তামাক ব্যবহারের হার এমন পর্যায়ে পৌঁছেছে যা প্রতিবেশী ভারত ও পাকিস্তানকেও পেছনে ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (জিএটিএস)-এর প্রতিবেদনের আলোকে দেখা যায়, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে তামাক সেবনের উচ্চ হার কেবল জনস্বাস্থ্যের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।

২০১৭ সালের জিএটিএস প্রতিবেদনে উল্লেখ আছে, ১৫ বছরের উপরের প্রায় ৩৫.৩ শতাংশ মানুষ (প্রায় ৩ কোটি ৭৮ লাখ) তামাক ব্যবহার করেন। এর মধ্যে ধোঁয়াবিহীন তামাক পণ্যের (যেমন জর্দা, গুল, সাদাপাতা) ব্যবহার ধূমপানের চেয়ে অনেক বেশি। দেশের প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে, যা মোট তামাক ব্যবহারকারীর প্রায় ৫৮ শতাংশ।

ধোঁয়াবিহীন তামাকের (এসএলটি) ব্যবহার বাংলাদেশের জনসংখ্যার মধ্যে ২০.৬ শতাংশ, যা পাকিস্তানের ৭.৭ শতাংশের তুলনায় অনেক বেশি হলেও ভারতের ২১.৪ শতাংশের থেকে সামান্য কম। তবে, মোট তামাক ব্যবহারকারীদের মধ্যে ৫৮.৪ শতাংশ ধোঁয়াবিহীন তামাক সেবন করে। বিশেষ করে, নারীদের মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের হার (২৪.৮ শতাংশ) পুরুষদের (১৬.২ শতাংশ) চেয়ে বেশি। এছাড়া, গ্রামীণ এলাকায় (৩৭.১ শতাংশ) এই ব্যবহারের হার শহরাঞ্চলের (২৯.৯ শতাংশ) তুলনায় বেশি।

তামাক ব্যবহারের ফলে বাংলাদেশে জনস্বাস্থ্য সংকট গুরুতর আকার ধারণ করেছে। প্রতিবছর তামাক জনিত রোগে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং প্রায় ৪ লাখ মানুষ পঙ্গুত্বগ্রস্থ হয়।

অর্থনীতির ওপর প্রভাবও মারাত্মক। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির এক গবেষণা অনুযায়ী, তামাকজনিত রোগের চিকিৎসা ও উৎপাদনশীলতার ক্ষতির কারণে দেশের বার্ষিক ক্ষতি প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা (৩.৬১ বিলিয়ন মার্কিন ডলার), যা দেশের মোট জিডিপির ১.৪ শতাংশের সমান। উদ্বেগজনকভাবে, এই ক্ষতি তামাক খাত থেকে অর্জিত রাজস্বের চেয়ে অনেক বেশি।

তামাক সেবনের এই উচ্চ হার বাংলাদেশের জনস্বাস্থ্য এবং অর্থনীতির জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবেলায় কঠোর নীতিমালা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি অতি জরুরি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির