1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“‌অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১৪ জন দেখেছেন

“‌অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন”

এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যাকাণ্ডের প্রতিবাদে, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। আজ
শনিবার (৯ আগস্ট) দুপুর ৩, টায় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব ও অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব এর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,বাবু দেবপদ চক্রবর্তী, সভাপতি অষ্টগ্রাম প্রেস ক্লাব,মোঃ শাহীন মিয়া, সভাপতি অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,রেজাউল করিম সেলিম, সহ-সভাপতি অষ্টগ্রাম প্রেস ক্লাব,ঝুটন মিয়া, সহ-সাধারণ সম্পাদক অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,বিপ্লব দেব রনি, সহ-সাংগঠনিক সম্পাদক অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,
আল আমিন মিয়া, সদস্য অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব। অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহিন মিয়া বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়। এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকী ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা।
বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।

‌ ‌অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এ আর সুমন : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যাকাণ্ডের প্রতিবাদে, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। আজ
শনিবার (৯ আগস্ট) দুপুর ৩, টায় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব ও অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব এর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,বাবু দেবপদ চক্রবর্তী, সভাপতি অষ্টগ্রাম প্রেস ক্লাব,মোঃ শাহীন মিয়া, সভাপতি অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,রেজাউল করিম সেলিম, সহ-সভাপতি অষ্টগ্রাম প্রেস ক্লাব,ঝুটন মিয়া, সহ-সাধারণ সম্পাদক অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,বিপ্লব দেব রনি, সহ-সাংগঠনিক সম্পাদক অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব,
আল আমিন মিয়া, সদস্য অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব। অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতিযা মোঃ শাহিন মিয়া বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়। এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকী ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা।
বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।

‌ ‌

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির