1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে চরফ্যাশন প্রেসক্লাবের মানববন্ধন”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে চরফ্যাশন প্রেসক্লাবের মানববন্ধন”

এমদাদুল হক, বিশেষ প্রতিনিধি (চরফ্যাশন-ভোলা)

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে চরফ্যাশন প্রেসক্লাবের সদস্যরা। রবিবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চরফ্যাশন প্রেসক্লাবের সম্পাদক শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই,

চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি ও আমার দেশ প্রতিনিধি লোকমান হোসেন বলেন, রাষ্ট্রের দায়ীত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে চরফ্যাশন দুলার হাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে ।

এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কথা প্রতিনিধি নজরুল কবির , যুগ্ম সম্পাদকও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, প্রেসক্লাবের বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দি ডেইলী ট্রাইব্যুনাল প্রতিনিধি এআর সোহেব চৌধুরী, যুগ্ম সম্পাদক চরফ্যাশন প্রেসক্লাব ও কালেরকন্ঠ ও বরিশাল বার্তা প্রতিনিধি কামরুল সিকদার, এশিয়ান টিভির দুলার হাট প্রতিনিধি মেহেদী হান্নান, মানবতারকন্ঠ এর প্রতিনিধি শাহ কামাল, তছলিম আখন্দ তারুন্য টিভি, সাংবাদিক শফিউল্লাহ শফি মুকিত ফ্রিল্যান্স সাংবাদিক, বানিজ্য প্রতিদিন জুলকার নাঈম, নিরপেক্ষ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি মে: ফুয়াদ, দৈনিক আলোর বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার এমদাদুল হক, প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির