1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দুর্গাপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৬ জন দেখেছেন

“দুর্গাপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা”

সাখাওয়াত হাসান (বিজয়) দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে থানার মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,
ওয়াজেদ আলী স্ত্রী ও ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরেজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল ফয়সাল এমদাদুল হান্নান মান্নান সহ প্রায় ১০-১৫ জন বিভিন্ন ধারনের দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।

ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন। ঘটনার পর এলাকাবাসী উদ্ধার করে দুর্গাপুর মেডিকেলে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল স্থানান্তর করা হলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলীর মৃত্যু হয়।

১৪ মে একই গ্রামে ২ শতাংশ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন তিনি। স্থানীয়দের দাবি ওই ঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানান

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির