1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশ কর্তৃক চোরাই প্রাইভেটকার উদ্ধার, একজন আটক”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশ কর্তৃক চোরাই প্রাইভেটকার উদ্ধার, একজন আটক”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

কুলাউড়া থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলাউড়া থানা এলাকা থেকে হেলাল নামে একজনকে আটক করা হয়েছে।

গত ৫ আগস্ট দিবাগত রাতে রাউৎগাও ইউপির চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার থেকে উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

প্রাইভেটকার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব , এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে।

রবিবার (১০ আগস্ট) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কুলাউড়া পৌরসভাস্থ সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মো: হেলাল মিয়া(৩৫) কে আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুক জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির