1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রাবির আইআর বিভাগে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“রাবির আইআর বিভাগে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার”

ইফাত রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের পঞ্চাশ বছর: সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ৪২২ নং রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ‘সেমিনারটি তিন কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, চীন বহু বছর ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তাই বাংলাদেশ-চীন সম্পর্কের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা অধ্যয়ন জরুরি। দ্বিতীয়ত, উন্নত জ্ঞান উন্নত অনুশীলনে রূপান্তরিত হয়—যার একটি ক্ষেত্র হলো সুনীল অর্থনীতি।’

তিনি আরও বলেন, ‘চীন সুনীল অর্থনীতি সহযোগিতায় শীর্ষস্থানীয় বৈশ্বিক অভিনেতা। প্রায় ২০টি আফ্রিকান দেশের সঙ্গে মৎস্য সহযোগিতা সম্প্রসারণ করেছে তারা। সুনীল অর্থনীতি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের চাবিকাঠি; তাই সামুদ্রিক মৎস্যসহ এ খাতে সুযোগ কাজে লাগাতে চীনের সঙ্গে সহযোগিতা করা উচিত।’

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম বলেন, ‘চীন বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো অংশীদার ও বিআরআই প্রকল্পের অংশীদার দেশ। বিপুল আমদানি, কর্মসংস্থান সৃষ্টি এবং সুনীল অর্থনীতিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সেমিনারে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরেক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত বলেন, ‘১৯৭৫ সালে স্বীকৃতির পর থেকেই চীন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং অবকাঠামো উন্নয়নে বহুমুখী অবদান রেখেছে।’

সেমিনার শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির