1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“৭ দিন দরে তালাবদ্ধ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কার্যালয়।

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“৭ দিন দরে তালাবদ্ধ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কার্যালয়।

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (প্রবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. সুজাঙ্গীর কবির সরকার নিযুক্ত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এবং পরিচালকের রুম গত ৭ দিন ধরে তালাবদ্ধ করে  রেখেছেন সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম।

গত ৪ আগস্ট রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রফেসর ড. মো: সুজাহাঙ্গির কবির সরকারকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক দায়িত্ব দেয়া হয়। কিন্তু পদ প্রত্যাশী একই দায়িত্বে থাকা উপ পরিচালক পদ থেকে পদত্যাগ করেন  সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম এবং কারণ দেখায় তাকে অসম্মানিত করা হয়েছে  অভিযোগ জামায়াতিকরনের।

প্রফেসর ড. সুজাঙ্গীর কবির সরকার দায়িত্ব পেয়ে তার টিএসসির পরিচালক কক্ষে প্রবেশ করতে চাইলে জানা যায়  আগেই তার পরিচালক পদে দায়িত্ব পাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে। পরিচালকের কক্ষ তালা মেরে রাখেন সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল।

গতকাল ৯ আগস্ট পবিপ্রবি জনসংযোগ দপ্তরের মাধ্যমে এবিএম সাইফুল ইসলামের পদত্যাগের বিপক্ষে প্রতিবাদ লিপি দেয় । পরিচালকের কক্ষ তালা দেওয়া রয়েছে বিষয়টি নিশ্চিত করে একটি নির্দেশক কমিটি গঠন করা হয়। রবিবার ১০ আগস্ট তারিখে নির্দেশক কমিটির কাছে পরিচালকের কক্ষের চাবি দায়িত্ব  তুলে দেওয়ার কথা থাকলেও এখনো পরিচালক তার কক্ষ বুঝ পাননি।

প্রফেসর ড. সুজাঙ্গীর কবির সরকার এ বিষয়ে নিশ্চিত করেন যে তাকে  ১০ আগস্ট রবিবার পরিচালকের কক্ষ তাকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলে তিনি তা বুঝে পাননি।

সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম তালা মারার কথা অস্বীকার করে বলেন, যেহেতু আমি দায়িত্বে ছিলাম কোথায় কিছু হারিয়ে যেন না যায় তাই চাবি নিয়ে রেখেছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, সহযোগী অধ্যাপক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তালা পরিবর্তন করে তাঁর ব্যক্তিগত তালা দিয়ে রেখেছেন।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন , ” এ বিষয়ে নিয়ে বসা হয়েছে এবং একটি কমিটি করে দেওয়া হয়েছে তারা খুব দ্রুতই মিমাংসা করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক কক্ষ খুলে দেওয়া হবে’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির