1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবী জানিয়ে ইউএনও বরাবর তাজ উদ্দিনের লিখিত আবেদন।

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০০ জন দেখেছেন

“শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের দাবী জানিয়ে ইউএনও বরাবর তাজ উদ্দিনের লিখিত আবেদন।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলবীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন সমিতির একজন সদস্য।

রবিবার (১০ আগষ্ট) শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ১১২৪ নম্বর সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, ঘোষিত নির্বাচন কমিশনের ক্রমিক নং ১,২,৫,৬ ও ৭-এর সদস্যরা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত তিন বছর মেয়াদি সর্বশেষ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি তৎকালীন কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থনে নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন। ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলে তিনি বলেন, ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১১৩৩ জনে। অথচ যথাযথভাবে হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা আড়াই থেকে তিন হাজার হওয়ার কথা। এটি বর্তমান ভোটার তালিকার অসম্পূর্ণতা ও পক্ষপাতমূলক প্রণয়নের প্রমাণ বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ উল্লেখপূর্বক তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে এই সময়ে নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে। এ অবস্থায় তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন পেয়েছি। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির