1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে শুরু ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“খাগড়াছড়িতে শুরু ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”– এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে রঙিন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সোমবার (১১ আগস্ট) সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার টাউন হলে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা, যেখানে মোট ২৬টি স্টল সাজানো হয়েছে নানা প্রজাতির গাছের চারা, ফুল ও ফলের প্রদর্শনী দিয়ে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম ও রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জামায়াতে ইসলামের জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ বনবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরা হবে এবং সবাইকে বনায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির