1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কুমিল্লা দাউদকান্দিতে ২ কোটি ২৩ লাখ টাকার চিংড়ি রেনু জব্দ”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“কুমিল্লা দাউদকান্দিতে ২ কোটি ২৩ লাখ টাকার চিংড়ি রেনু জব্দ”

আল রোকন,কুমিল্লা জিলা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার পক্ষ থেকে দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক দুইটি ট্রাক তল্লাশি করে মোট ৪৪ লাখ ৭৬ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়। উদ্ধার চিংড়ির আনুমানিক মূল্য ২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা।

পরবর্তীতে, গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ চিংড়ি রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাকের চালক ও হেল্পারদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির