1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জে ডিআইজি’র উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪০ জন দেখেছেন
  • “গোপালগঞ্জে ডিআইজি’র উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত”

মোঃ আবিদ হাসান মুছা,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক।

সভায় জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের প্রতি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে সততা ও মানবিকতার সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করেন।

পরে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। এখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা সরাসরি তাদের সমস্যাগুলো তুলে ধরেন। উন্মুক্ত ও আন্তরিক পরিবেশে শুনানি শেষে ডিআইজি মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।

পরে সদর থানায় নবনির্মিত জুনিয়র অফিসার্স ডরমিটরি ভবনের উদ্বোধন করেন ডিআইজি ঢাকা রেঞ্জ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির