1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সমাজ থেকে কিশোর গ্যাং ও মাদক দূরীকরণে বড়দের নৌকা ভ্রমণ।

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯২ জন দেখেছেন

“সমাজ থেকে কিশোর গ্যাং ও মাদক দূরীকরণে বড়দের নৌকা ভ্রমণ।

মোঃ নেছার আহমেদ,উপজেলা প্রতিনিধি,মতলব দক্ষিণ, চাঁদপুর।

সমাজ থেকে কিশোর গ্যাং বিভ্রান্তি ও মাদকাসক্তি দূর করার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার, নারায়ণপুর ইউনিয়নের, দক্ষিণ বাড়ৈগাঁওয়ের সম্প্রতি বড়দের উদ্যোগে এক অনন্য নৌকা ভ্রমণ আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় প্রবীণ সমাজসেবকসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

নৌকা ভ্রমণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কিশোরদের সঠিক পথ দেখানো, পারিবারিক বন্ধন দৃঢ়করণ এবং মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। আয়োজকরা বলেন, কিশোরদের সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বয় অপরিহার্য।

এই ভ্রমণে বিভিন্ন ইসলামি কৃতি গান, কবিতা পাঠ ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করা হয়। এছাড়া কিশোরদের নিকট মাদকাসক্তি ও অন্যায় পথ থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের নৌকা ভ্রমণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও কিশোরদের উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির