“সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ফাজিল অনার্স: নবীনদের বরণ ও সবক প্রদান”
ঢাকা আলিয়া প্রতিনিধি, মোঃ সিয়াম।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফাজিল অনার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য এক বর্ণাঢ্য নবীনবরণ ও সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জনাব মুনিরুজ্জামান ভূঁঞা।
মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মনজুরুর রহমান, এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মহসিন কবির সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ফাজিল অনার্স শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মুনিরুজ্জামান ভূঁঞা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি জোর দিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের ইসলামের চিরন্তন আদর্শের মূর্ত প্রতীক হয়ে উঠতে হবে। রাসূলুল্লাহ (সা.)-এর অনুসারী হিসেবে তাদের নিজেদের নৈতিকতা ও আদর্শে সুদৃঢ় করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, আলিয়া মাদ্রাসাকে অধঃপতন থেকে মুক্ত করে একটি নতুন পথে পরিচালিত করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কুরআন, হাদীস, দাওয়াত এবং আরবি ভাষায় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, ভবিষ্যতের সভ্যতা হবে ইসলামী সভ্যতা।
জনাব মুনিরুজ্জামান ভূঁঞা আরও বলেন যে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারা জুলুম-নির্যাতন সহ্য করেও জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়।
Leave a Reply