1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

“সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা”

আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

গত ১০ আগস্ট ২০২৫, রবিবার সকাল ৯টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি এস. এম. শামীম রেজা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মু. হাবিবুল্লাহ সরকার।
সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বুয়েটের সাবেক মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে দেশের সম্পদে পরিণত হতে হবে। সততা, দক্ষতা, দেশপ্রেম ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে আগামী দিনে দেশ ও জাতির কাঙ্ক্ষিত নেতৃত্বের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শবাদী সংগঠন, যা প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবীদের উৎসাহ ও প্রেরণা যোগাতে নানামুখী আয়োজন করে আসছে। আগামী দিনেও এ ধরনের কল্যাণকর উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, “আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হলে মেধা ও জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনও অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়-মেডিকেলের মেধাবী শিক্ষার্থীরা। বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির