1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

“চাঁদপুরে টাকা লেনদেনের বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন, আটক ৩”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“চাঁদপুরে টাকা লেনদেনের বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন, আটক ৩”

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর

মাত্র ৫০ হাজার টাকার জন্য আপন চাচা ও চাচাতো ভাইয়ে হাতে প্রাণ গেল প্রবাস ফেরত বাবুর (২২)। রক্তে ভেসে গেল পারিবারিক আঙিনা। ধারালো অস্ত্রের আঘাতে গলা কেটে মুহূর্তেই নিথর হয়ে পড়লেন তিনি। মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা রওশন আলী (৫৫) ও ছোট ভাই আরমান (২০)। এ নির্মম ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক পিতা, পুত্র ও পুত্রবধূকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিহত বাবু, তার পিতা রওশন আলী ও ছোট ভাই আরমানকে ডেকে নেন রওশনের ভাই হাসান (৫০)। অভিযোগ, বাবুকে বিদেশ পাঠাতে ৫০ হাজার টাকা দিয়েছিলেন হাসান, সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে হাসান, তার ছেলে শাকিল (২৫) এবং পুত্রবধূ সুমাইয়া (২০) মিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।

প্রথমে ছুরিকাঘাতে বাবুর পেটে ছোরা ঢুকে যায়, পরে তাকে জবাই করা হয়। পুত্রবধূ সুমাইয়া অস্ত্র এগিয়ে দেন, আর হাসান ও শাকিল এলোপাতাড়ি কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। গুরুতর আহত রওশন আলী ও আরমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বাবুর শ্বশুর কামাল ও স্থানীয়রা জানান, হাসানের টাকা পাওয়ার দাবি মিথ্যা। বিষয়টি নিয়ে রোববার বিকেলে সাহার বাজারে সালিস বসে এবং সোমবার বিকেলে আবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল এ হত্যাকাণ্ড।

হত্যাকাণ্ডের পর হাছান ঘরের ভেতরে লুকিয়ে ছিল, স্থানীয় লোকজন তাকে আটক করে এবং পাশের একটি ঘরে শাকিলের স্ত্রী সুমাইয়া পালিয়ে থাকলে তাকেও আটক করে। এরমধ্যে শাকিল বাড়ি থেকে পালিয়ে মুন্সির হাটে গেলে কিছু লোকজন তাকে চিনতে পারে এরপর তাকে আটক করে ঘটনাস্থলে নিয়ে আসলে উৎসুক জনতা ঘণধোলাই দেয়, পুলিশ গণধোলাই এর হাত থেকে রক্ষা করে। ঘটনা সামাল দিতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নৃশংস হত্যার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে হিমশিম খেতে হয়। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ( ফরিদগঞ্জ – হাজীগঞ্জ) সার্কেল মুকুর চাকমা এবং ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেনের বিষয়টি জানা গেছে। সালিস বৈঠকের আগেই এই ঘটনা ঘটে। আটক তিনজনকে থানায় আনা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির