1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কয়রায় বিএনপি নেতা বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“কয়রায় বিএনপি নেতা বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন”

মোক্তার হোসেন, খুলনা জেলা প্রতিনিধি 

খুলনার কয়রায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে উপজেলার সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বাবুলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি বিএনপির নিবেদিত প্রাণ কর্মী, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহসী যোদ্ধা এবং দুঃসময়ে দলের তৃণমূলকে সুসংগঠিত রেখেছেন। তাঁরা তার বহিষ্কার আদেশ প্রত্যাহার দাবি করেন।
বক্তারা ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি নেতা মোঃ আবুল কালাম আজাদ, নাজমুল হুদা, সিরাজুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুনসহ অন্যান্যরা।
মো. নুরুল আমিন বাবুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের মাধ্যমে পুনরায় দলের কাজে যুক্ত করার আবেদন জানান।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হলেও জামিন পান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির