1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সরকারি নাজমুল স্মৃতি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবযাত্রা অনুষ্ঠান”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“সরকারি নাজমুল স্মৃতি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবযাত্রা অনুষ্ঠান”

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) ১ম বর্ষের ১২শ ব্যাচের শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য ‘নবযাত্রা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১১ আগস্ট)রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে নাঈম ও জেসমিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন এবং সিনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকেও একজন বক্তব্য রাখেন।

আলোচনায় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল বাসার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তৈরি পোশাক শিল্পী জনাব মোঃ সেকান্দার আলী, উন্নত জাতের ধানের উদ্ভাবক জনাব মোঃ সেন্টু হাজং এবং নালিতাবাড়ী শহীদ আব্দুল রশিদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি, সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ হাবিবুর রহমান নবীন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে সভাপতি জনাব সাইফুল ইসলাম শামীম নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার পাশাপাশি চারিত্রিক গুণাবলী বিকাশের প্রতি গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির