1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

“চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন”

মো: আল-আমিন, স্টাফ রিপোর্টার কুমিল্লা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার চাষের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রবিবার (১০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি মৎস্য ব্যবসায়ী মো. আমান উল্লাহ হৃদয় ‘স্বপ্ন এগ্রো’র মালিক এবং তিনি এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং নিজস্ব অর্থায়নে পুকুরটি লিজ নেন আমান উল্লাহ। চার মাস আগে তিনি পুকুরে তেলাপিয়া, রুই, কাতলা, কালি বাউশ, পাঙ্গাসসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা ছাড়েন। নিয়মিত খাবার ও যত্নে মাছগুলো দ্রুত বেড়ে উঠছিল এবং আগামী মাসে পাইকারি বাজারে বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু রবিবার দিনের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মৃত মাছ জালের সাহায্যে তোলেন। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অমান উল্লাহ হৃদয় বলেন, “আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। জীবনে কারো ক্ষতি করিনি। কেন এমন ন্যাক্কারজনক কাজ করা হলো, বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, “গুনবতীতে পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগিকে সার্বিক সহযোগিতা করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির