1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন”

  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৮ জন দেখেছেন

“সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

অদ্য ১১/০৮/২৫ খ্রি. সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।

পরিদর্শন উপলক্ষে ডিআইজি মহোদয় কমলগঞ্জ থানায় পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।

পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ডিআইজি মহোদয় কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার বিভিন্ন রেজিস্টার পত্রাদি পর্যবেক্ষণ করেন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি থানার হাজত খানা এবং ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করেন।

পরে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জসহ মৌলভীবাজার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির