1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ জন দেখেছেন

“নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত”

রবিউল হাসান,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা প্রশাসকের আয়োজনে আজ বুধবার ২৩ই অক্টোবর বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল এর সঞ্চালনায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার, জেরা লিগ্যাল এইড অফিসার, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট, সিনিয়র জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা আইসিটি অফিসার, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক, এভিসিবি-৩ এর জেলা ব্যবস্থাপক, সিনিয়র জেলা তথ্য অফিসার, জেলা প্রেসক্লাবের সেক্রেটারি, উদিচি শিল্পগোষ্ঠীর জেলা প্রতিনিধি, ব্র্যাক এনজিও এর জেলা প্রতিনিধি, মাইজদী ভিশনের প্রতিনিধি, যুব সংগঠণের প্রতিনিধিসহ অন্যান্যরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে চাই। স্থানীয় মানুষের জন্য স্থানীয় পর্যায়ে আউটরীচ কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। এজন্য সকল স্টেইক হোল্ডারদের সহযোগিতা প্রয়োজন। স্টেইকহোল্ডাররা যত প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সেখানে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অবশ্যই আলোচনা করবেন। এছাড়াও, গ্রাম আদালতের এখতিয়ারভূক্ত মামলাগুলো কি কি ও কোন কোন গ্রাম আদালতের অন্তর্ভুক্ত তা মানুষকে জানানো।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত একটি প্রাচিন বিচার ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চলে সব ধরণের অপরাধই সংগঠিত হয়, তার জন্য গ্রাম আদালত। গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য গ্রাম আদালত কাজ করে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার-প্রচারণার কাজটি করতে হবে।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক, মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলাধীন সকল উপজেলা সমন্বয়কারীগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির