“সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার শেষ কর্মদিবস আজ”
রফিকুল ইসলাম রিফাত চৌধুরী,সেনবাগ,নোয়াখালী।
আজ সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা Uno Senbag জনাব মোঃ মহিউদ্দিন মহোদয়ের শেষ কর্মদিবস। তিনি বাংলাদেশ হাইকমিশন, অটোয়া, কানাডায় প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা উইং) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
দক্ষতা, মেধা, বুদ্ধিবৃত্তি ও সততার সমন্বয়ে তিনি সেনবাগের প্রশাসনকে করেছেন আরও কার্যকর ও জনমুখী। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তাঁর পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জনকল্যাণে আন্তরিকতা ছিল প্রশংসনীয়। নীতি ও মূল্যবোধে অবিচল থেকে তিনি কাজ করেছেন জনগণের কল্যাণে, যা তাঁকে একজন আদর্শ প্রশাসক হিসেবে আলাদা মর্যাদা দিয়েছে।
সেনবাগের উন্নয়ন ও সেবা কার্যক্রমে তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবে এই অঞ্চলের মানুষ। বিদায়ের এই মুহূর্তে আমরা তাঁর নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আশা করি, আগামী দিনগুলোতেও তাঁর কর্মদক্ষতা ও নৈতিক নেতৃত্ব দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখবে।
Leave a Reply